উদ্ধৃতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

চকবাজারে অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারে না। ফায়ার সার্ভিসের দায়িত্ব ছিল চকবাজারের আগুন সংক্রান্ত কোনো সমস্যা ছিল কি না খুঁজে দেখা। যারা ট্রেড লাইসেন্স দিয়েছে তাদের উচিত ছিল সঠিক ব্যবসা হচ্ছে কি না সেটি তদারকি করা। অনেকে বলেন প্রভাবশালীদের কারণে কেমিক্যাল ব্যবসা সরানো যায়নি। পুলিশের উচিত ছিল প্রভাবশালী মহলকে খুঁজে বের করা। কিন্তু সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন করেনি।

—এইচ টি ইমাম

   প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৫ ফেব্রুয়ারি ২০১৯)