সু চি রে সু চি কোথায় যাস?
রাখাইনপুরে ফেলব লাশ।
লাশ কী হবে?
নাফের পানি করব লাল
মানবতার তুলব ছাল।
ছাল কী হবে?
পড়ব গলায়
নাচব আমি ছলায় কলায়।
ছলায় কী কাজ?
জানো আমার নেই তো লাজ
হিটলারেরই পড়ব সাজ।
সাজ কী হবে?
মুছে দিয়ে আমার কাল
নোবেল ভেজে করব ডাল।
চীনকে দেব ডালের বড়ি
রাশিয়াকে ঘণ্টাঘড়ি।
