প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তরুণরাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ সরকার।
শনিবার দুপুরে হোটেল র্যাডিসনে ইয়ং বাংলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা কাজ করে যান। আমরা আছি আপনাদের সঙ্গে। সব ব্যাপারে সহায়তা দিবে সরকার।
