বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘মহুয়া’। নাটকটি রচনা করেছেন দ্বীজ কানাই। নির্দেশনা দিয়েছেন জুলফিকার হুসাইন সোহাগ। এটি থিয়েটার পুণ্যভূমির ৫ম প্রযোজনা। নাটকে অভিনয় করেছেন জুলফিকার হুসাইন সোহাগ, সোহাগ আশরাফী, দুর্জয় আনোয়ার, হূদয় বাবু শোহান, প্রজাপতি সরকার, ফাতেমা বেগম, তুষার, সজিব, গিয়াস, আরিফ। দলের প্রধান জুলফিকার বলেন, ঢাকার মঞ্চে ছোট একটি দল খুবই বড় একটি চ্যালেঞ্জ এটি। নানাবিধ সমস্যার মধ্যেও দলটি কাজ করে যাচ্ছে। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে আবারও মঞ্চে আসছে মহুয়া। তিনি বলেন, ‘অনেক দলই ‘মহুয়া’ মঞ্চে এনেছে। তবে পুণ্যভূমি সম্পূর্ণ নতুন আঙ্গিকে নাটকটি দর্শকের সামনে নিয়ে এসেছে।’
