মোমবাতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৩

দুর্যোগে ও উত্সবে মোমবাতির প্রয়োজন। বিভিন্ন আকার ও বাহারি রঙের মোমবাতি পাওয়া যায় বাজারে। এসব মোমবাতি ব্যবহার করতে হয় যত্নসহকারে। ঘর সাজানোর জন্য সুগন্ধি মোমবাতি ব্যবহার করতে পারেন। এ মোমবাতি ব্যবহার করার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা দরকার। ডিনার টেবিলে অ্যারোমাযুক্ত মোমবাতি খাবারের গন্ধের সঙ্গে মিলেমিশে যেতে পারে। তাই ডিনার টেবিলে মাল্টিক্যান্ডেল হোল্ডার ফুডগ্রেড প্যারাফিন ওয়াক্সের মোমবাতি ব্যবহার করতে পারেন। সুন্দর আবহ তৈরিতে ল্যাভেন্ডার বা হানিসেন্টেড অ্যারোমা থেরাপি ক্যান্ডেল আদর্শ। মোমবাতির আকারের ওপর নির্ভর করে কোন উত্সবে কোন মোমবাতি ব্যবহারের উপযুক্ত। ফ্লোটিং ক্যান্ডেল বা লম্বা সরু অথবা মোটা মোমবাতি উত্সবের সময় ঘর সাজাতে ভালো হয়। টি-লাইটের মোমবাতি মানে ছোটপাত্রের মধ্যেও মোমবাতি মনোরম করে তোলে আশপাশ।

কিছু মানুষ আছেন যারা খুব সৌখিন, ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করেন। তাদের জন্য মোম হতে পারে ঘর সাজানোর খুব দামি এক উপকরণ। তবে, ঘর সাজাতে খুব দামি কোনো উপকরণের প্রয়োজন, এমন ধারণা করাটাও ঠিক না। কেননা, খুব সাধারণ অল্প দামি জিনিস দিয়ে আপনার ঘরকে দিতে পারেন শৈল্পিকতার ছোঁয়া। আজকাল বাজারে নানারকম শৌখিন মোম পাওয়া যায়। এসব মোম দিয়ে অনায়াসে আপনার বাড়ি সাজাতে পারেন। বিশেষ অনুষ্ঠান উপলক্ষে মোম জ্বালিয়ে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন আপনার চেনা পরিচিত বাড়ির ইন্টেরিয়রকে। নানা রকম মোম পাওয়া যায় বাজারে। সাধারণ একরঙা লম্বা মোমের নকশায় এসেছে ভিন্নতা। আজকাল একরঙা মোমের পাশাপাশি লম্বা মোমে বিভিন্ন রং ব্যবহার করে বাড়তি নকশা করা হচ্ছে। এ ছাড়া গোলাপ, সূর্যমুখীসহ নানারকম ফুলের আকৃতির মোমের পাশাপাশি স্টার, ফলের আকৃতি, হার্টশেপ রাউন্ডশেপসহ বিভিন্ন নকশাদার মোম তৈরি করা হচ্ছে। যা অন্ধকার দূর করার জন্য নয় বরং ঘর সাজানোর উপকরণ হিসেবে ব্যবহার হয়। কী উদ্দেশ্যে মোমবাতি ব্যবহার করবেন তা আগেই জেনে নিন। খাবার টেবিলে যে মোমবাতি ভালো লাগবে, সেই মোমবাতি ঘর সাজাতে ভালো লাগবে না।

l ঘর সাজাতে সুগন্ধিযুক্ত মোমবাতি ব্যবহার করতে পারেন। খাবার টেবিলে সুগন্ধির পরিবর্তে ফুডগ্রেড প্যারাফিনওয়্যাক্সের মোমবাতি ব্যবহার করুন।

l মোমবাতির আকারের ওপর নির্ভর করবে কোন মোমবাতি কোন উত্সবের জন্য উপযুক্ত। ফ্লোটিং বা লম্বা সরু বা মোটা মোমবাতিই উত্সবের জন্য উপযুক্ত।

l দেয়ালের রঙের সঙ্গে মানানসই মোমবাতি বেছে নিন।

l অনেকদিন আগে মোমবাতি কিনে রাখলে তার চকচকে ভাব নষ্ট হয়ে যায়। তেল চিটচিটে ভাব পড়ে। সেক্ষেত্রে নরম কাপড়ে মিনারেল স্পিরিট লাগিয়ে মুছুন। চকচক করবে।

l সরু, লম্বা মোম বাতি অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়ে ফ্রিজে রাখুন, ভিজে ভাব থাকবে। অনেক সময় জ্বলবে।