নরসিংদীতে যুবকের গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৯:০৮
 
নরসিংদী শহরের তরোয়া মহল্লার ম্যানহোল থেকে এক অজ্ঞাতনামা ব্যাক্তি গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নরসিংদী থানা পুলিশ রবিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লাশটির পড়নে প্যান্ট ও শার্ট ছিল। পুলিশ ধারণা করছে নিহত ব্যক্তির বয়স হবে ৩০/৩৫ বছর।
গুপ্তঘাতকরা তাকে হত্যা করে মোটা কাপড় ও স্কচটেপ মুড়িয়ে তাকে একটি বড় পাইপ ড্রেনের ম্যানহলের ভিতর ফেলে দিয়েছে।