রাজধানীর পুরানা পল্টন থেকে বিপুল পরিমান পর্নো সিডি ও ডিভিডিসহ গিয়াস উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৩ এর সদস্যরা।
রবিবার সকালে ২/৩ নম্বর বাড়ির নিচ তলার দক্ষিণ-পশ্চিম কোনের একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু কপিরাইটার মেশিন, ল্যাপটপ ও বিপুল পরিমাণপর্নো সিডি ও ডিভিডি জব্দ করা হয়।
র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি রবিউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মহিউদ্দীন আহমেদ ও এএসপি খন্দকার শামিমা ইয়াসমিনের নেতৃত্বে র্যাব-৩ এর একটি অভিযানিক দল ওই বিল্ডিংয়ের নিচ তলায় অভিযান চালায়। এ সময় ১২টি ডিভিডি কপিরাইটার মেশিন জব্দ করা হয়। যাতে ১৮৪টি ডিভিডি রাইটার সংযুক্ত ছিল। এছাড়াও ৭টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১৬টি পাওয়ার সাপ্লাইয়ের তার, ৫টি ল্যাপটপ, ১টি ভিডিও প্লেয়ার এবং ১৮০০ পিস পর্ণো সিডি ও ডিভিডি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গিয়াস জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পর্নো সিডি ও ভিডিভি'র ব্যবসা করে আসছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানান অপারেশন অফিসার। জানা গেছে, গিয়াসের বাবার নাম আবুল কাশেম। গ্রামের বাড়ি লক্ষীপুরের তিতারকান্দি।
