মাগুরার শালিখার বাহিরমল্লিক গ্রামে আব্বাস (৩৫) নামে এক করিমন চালককে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার সকালে শালিখা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে । তার বাড়ি যশোরের বাঘারপাড়া থানার ধুপখালী গ্রামে। পিতার নাম মৃত মান্দার মোল্লা।
জানাগেছে , জেলার শালিখার বাহিরমল্লিক গ্রামে খালপাড়ে সকালে করিমন চালক আব্বাসের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয় । তাকে দুর্বত্তরা জবাই করে হত্যা করেছে বওে ধারণা করা হচ্ছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্পব কুমার নাথ জানান, করিমন চালক আব্বাসকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ জানাযায়নি । লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । কেউ গ্রেফতার হয়নি ।
