রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৮:২০
 
 
 
রাজধানীর বকশীবাজারে মহসিন বিল্লাহ (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১ টার দিকে বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। মহসিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি আলিয়া মাদ্রাসার কামিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

ছাত্রলীগের আলিয়া মাদ্রাসার কমিটি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিটি থেকে কয়েকজন সদস্যকে বহিষ্কার করা হয়। এর জের ধরে সকালে তারা মহসিন বিল্লাহকে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে মাথা ও ডান হাতে কুপিয়ে জখম করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।