গুগল অনুসন্ধান ফলাফলে মন্তব্য করা গেলে কেমন হবে? বিভিন্ন সোস্যাল মিডিয়া সাইটের পোস্টের মতোই অনুসন্ধান ফলাফলে মন্তব্য করা এবং অন্যের মন্তব্য পড়ার সুবিধা প্রদানের পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। ফিচারটি কবে থেকে চালু হবে তা এখনো জানায়নি গুগল। তবে এটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে সামাজিক মাধ্যমগুলোয় পাওয়া যায় এমন কিছু প্রচলিত ফিচার গুগল অনুসন্ধানে দেখা যাবে। অনুসন্ধানকারীরা শুধু অন্যের মন্তব্য পড়তে পারবেন তা নয়, একই সঙ্গে মন্তব্যগুলোয় ‘লাইক’ কিংবা ‘ডিজলাইক’ দিতে পারবেন। গুগলের তথ্যমতে, নীতিমালা মেনে চলে না, এমন মন্তব্য প্রদর্শন করা হবে না। গুগল অনুসন্ধান ব্যবহারকারীদের মন্তব্যগুলো প্রকাশ্য, কাজেই সবাই দেখতে পারবেন। এক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সূত্র : ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস
