সার্কভুক্ত দেশে আঞ্চলিক সহযোগিতার আহ্বান টিআইবির

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ২১:৩২
 
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আসন্ন শীর্ষ সম্মেলনে দেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর দুর্নীতি নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণের জন্য সার্কের নেতাদের সঙ্গে একত্রে কাজ করতে আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণে নেতৃত্ব দেয়ার জন্য গত ৫ নভেম্বর এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঐ চিঠির অনুলিপি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবকে প্রেরণ করে বাংলাদেশ প্রতিনিধি দলকে আঞ্চলিক সহযোগিতা কর্মসূচি প্রণয়নকালে কিছু বিষয়ের গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে বাংলাদেশ ইতিমধ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।