অস্ত্র ও ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ৫

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ০২:৩০

সোমবার রাজধানীর চামেলীবাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ১শ ইয়াবা বড়ি ও৮৩টি গুলিসহ পাঁচজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব-৩। আটক পাঁচজন হলেন, আলী রেজা খান (৩৫), আলমগীর হোসেন (২৬), হৃদয় (২৩), অয়ন (১৮) ওমো. ইমরান (১৮) । র‌্যাবের সূত্র অনুযায়ী বেলা সাড়ে তিনটার দিকে চামেলীবাগের লুৎফা স্কুল অ্যান্ড একাডেমি ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।