স্থূলতা রোধে ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৪:০২
ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার (শাকসবজি, অলিভ ওয়েল,---) অতিশয় স্থূলতা রোধের জন্য কালরির চেয়ে সবচেয়ে ভালো পথ হতে পারে। খবর বিবিসি’র।
পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল নিবন্ধে চিকিৎসকরা বলেন, ভূমধ্যসাগরীয় খাবার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি দ্রুত কমায়।
এবং তারা বলেন, ওজন কমানের জন্য নিন্ম-চবিযুক্ত খাবারের চেয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার ভালো হতে পারে।
এনএইচএস’র পরামর্শ অনুয়ায়ী স্বাস্থ্যসম্মত ওজন ধরে রাখতে ক্যালরি গ্রহণের ওপর নজর দিতে হবে।
গত মাসে এনএইচএস নেতারা স্থূলতা রোধ এবং এর স্বাস্থ্য সমস্যার ভীতি প্রকাশ করে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পিএমজে সম্পাদকীয় কলামে জানানো হয়, খাবার গ্রহণের ওপর একটি ছক স্থূলতা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে।
একাডেমি অব মেডিক্যাল রয়েল কলেজ’র অধ্যাপক টেরেন্স স্টেফেনসন এবং এনএইচএস’র যুক্তরাজ্যের কার্যক্রমের জ্যেষ্ঠ কর্মকর্তা ডক্টর মাহিবেন মারুথাপ্পু ওই প্রক্রিয়াকে ওজন কমানের শিল্প বলে সমালোচনা করে ক্যালরি পুষ্টিকর খাবার বলে উল্লেখ করেন।