বর্ধমান বিস্ফোরণ: হায়দ্রাবাদে রোহিঙ্গা আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৪:৩৫
 
পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় হায়দ্রাবাদ থেকে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সোমবার বিকালে তাকে আটক করা হয়। খবর: আইএএনএসের।
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ ওরফে খালিদ মোহাম্মদ নামের ঐ যুবক রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্য। এর সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এনআইএ জানিয়েছে, খালিদ বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সন্ত্রাস ক্যাম্প পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে। 
বর্ধমানের খগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণে বাংলাদেশ জামায়াতে মুজাহিদীনের দুই সন্দেহভাজন সদস্য নিহত হন।
এই ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া এনআইএ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।