সিরিয়ার পূর্বাঞ্চলের ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ভূখণ্ডের দখল নিতে চেষ্টা চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী রবিবার ইরাকের ২৮০ জিহাদিকে হস্তান্তর করেছে। ইরাক কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র
নিরাপত্তা বাহিনীর মিডিয়া দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) বিভিন্ন দেশের আইএসের বহু সংখ্যক যোদ্ধাকে আটক করে। এদের মধ্যে ৫শ’র বেশি ইরাকের জিহাদি রয়েছে।
এতে আরো বলা হয়, এ পর্যন্ত ইরাকের ২৮০ যোদ্ধাকে হস্তান্তর করা হয়েছে।
সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, ইরাকের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ইরাকি আইএসের ১৩০ সদস্যকে গ্রহণ করেছে।
