মগবাজারে বাড়ির মালিকসহ ৩ বিদেশি নাগরিক আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ২০:১৬

রাজধানীর মগবাজারে অবৈধ বিদেশি নাগরিকদের কাছে বাসা ভাড়া দেয়ার অভিযোগে বাড়ির মালিকসহ তিন বিদেশিকে আটক করেছে র‌্যাব। বাড়ির মালিকের নাম পার্থ কুমার সাহা (৪৬)। মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, লাইবেরিয়ার নাগরিক জর্জ মার্টিন (৩৫), ডেবিড কুন (৪৪) ও আফ্রিকার দেশ চাঁদের নাগরিক জাবির হামিস (৩২)।
র‌্যাব সূত্র জানিয়েছে, অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে ভোর ৪টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।