‘বেগম রোকেয়া পদক’-২০১৪ প্রদানের জন্য নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট ও মিসেস গোলাপ বানু। -বাসস
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার পদকপ্রাপ্ত দুই গুণী নারীর নাম ঘোষণা করে।
নারীর শিক্ষা বিস্তার, অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু’জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়।
