রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ১৭:৫১
 
 
 
 
 
 
 
 
 
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে  তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার মারা গেলেন আলতাব হাওলাদার (৬৪)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার কিসমত করুনা এলাকায়। তিনি থাকতেন রাজধানীর রাজারবাগ এলাকায়। দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সোহাগ  জানান, গত ১৭ নভেম্বর তার বাবা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এরপর কোনো রকমে একটি রিকশা নিয়ে রাজারবাগে নিজ বাসায় ফেরেন। দুই দিন ধরে অসুস্থ থাকলেও বুধবার দুপুরে দিকে আরো খারাপ হয়। তাত্ক্ষণিকভাবে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।