প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-(৪) এর যৌথ অভিযানে রাজধানীর মগবাজার এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার হয়েছে।
মঙ্গলবার রাতে মগবাজার এলাকার নুরজাহান টাওয়ারের একটি ফ্লোর থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। ঢাকা বিভাগ বন্যপ্রাণী পরিদর্শক সোহেল জানিয়েছেন, বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় রোধের এ অভিযান চালানো হয়েছে।
তক্ষক উদ্ধারের সময় চারজনকে আটক করা হয় এবং র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।
