কেন্দুয়ায় বখাটেদের হামলায় পাঁচছাত্রী আহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ১৯:৫৭
 
জেএসসি পরীক্ষা শেষে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে বখাটেদের হামলায় পাঁচছাত্রীসহ ৭ জন আহত হয়েছে।
আহতরা হলো- জেএসসি পরীক্ষার্থী সুমা আক্তার, হাফসা আক্তার, মৌসুমী আক্তার, তানিয়া আক্তার, সুইটি আক্তার, বাবুল মিয়া ও অটোরিকশা চালক আব্দুল হালিম।
এদের সুমা আক্তার ও অটোরিকশা চালক আব্দুল হালিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। আহত পরীক্ষার্থীরা উপজেলার গন্ডা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার বিকেল আড়াইটার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা-সোহাগী সড়কের বাঘবেড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে বাঘবেড় গ্রামের তোফায়েল, হিরন ও হাদিসসহ একদল বখাটে ওই পরীক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল।
বুধবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে সান্দিকোনা-সোহাগী সড়কের বাঘবেড় নামক স্থানে বখাটেরা অটোরিকশার ভেতরে বসে থাকা পরীক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় ৬ জেএসসি পরীক্ষার্থী ও অটোরিকশা চালক আহত হয়। পরে স্থানীয় ছুটে এসে আহতদের উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।