সোয় কোটি টাকার ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৬:০৩

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ১৭ লাখ টাকা ভারতীয় রুপিসহ একজন পাকিস্তানি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস কতৃপক্ষ। আটক হওয়া পাকিস্তানি নাগরিকের নাম সেলিম মাহামুদ (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে করাচি থেকে ছেড়ে আসা পিকে- ২৬৬ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন । গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রুহুল আমীন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটককৃত মাহামুদ গ্রিন চ্যানেল সিগনাল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হলে আমরা তার সাথে থাকা টি-টেবিলের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করি।