৯১তম অস্কার আসরে...

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হলো ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়াডের চূড়ান্ত আসর। যেখানে প্রতিবারের মতো এবারও বসেছিল বিশ্বখ্যাত তারকাদের মিলনমেলা। এবারও ২৪টি বিভাগে দেওয়া হয় এই অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। ২৪ ক্যারট স্বর্ণের অস্কার অ্যাওয়ার্ড কাদের হাতে উঠলো সেটি এবার দেখে নেওয়ার পালা।

‘গ্রিন বুক’-এর জয়জয়কার

৯১তম অস্কার আসরে ‘দ্য ফেভারিট’, ‘এ স্টার বর্ন’, ‘ব্ল্যাকল্যান্সম্যান’, ‘ভাইস’, ‘ব্ল্যাক পেন্থার’ ও ‘রোমা’কে পেছনে ফেলে সেরা সিনেমার জিতে নেয় ‘গ্রিন বুক’। অনুষ্ঠানের আগে থেকে ‘গ্রিন বুক’ ও ‘রোম’ সিনেমা দুটি। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘গ্রিন বুক’। সিনেমাটির পরিচালক পিটার ফ্যারেলি। বিশ শতকের আমেরিকায় বর্ণবাদের শিকার একজন আফ্রিকান আমেরিকান পিয়ানিস্টের গল্প নিয়ে নির্মিত সিনেমা এই সিনেমাটি। পিটার ফ্যারেলির এই সিনেমাটি আরও তিনটি বিভাগে পেয়েছে পুরস্কার। অস্কার মঞে সিনেমাটির নাম ঘোষণা করেন জুলিয়া রাবার্টস।