ডাটা খরচ কমাতে চাইলে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:০৬

 

অনেকেই বলছেন যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারে ইন্টারনেট বেশি খরচ হয়। তাদের উদ্দেশ্যে আজকের টিপস। হোয়াটসঅ্যাপটি চালু করে লগইন করুন এবং অ্যাপের ওপরে ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করে 'data and storage usage' অপশনে ক্লিক করে 'media auto-download' থেকে 'when using mobile data' তে ক্লিক করতে সবগুলো অপশনে টিক চিহ্ন তুলে দিয়ে 'ok' বাটনে ক্লিক করতে হবে। একই কাজটি করতে হবে 'when roaming' অপশনটিতে। হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের সময় ডকুমেন্ট, ছবি ও ভিডিও অটো ডাউনলোড অপশনটি শুধু ওয়াইফাই অপশনে রাখুন।