গাগার গলায় ২০০ কোটি টাকার নেকলেস

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৮

অস্কারে সেরা অরিজিন্যাল সং বিভাগে অস্কার জিতলেন লেডি গাগা। তবে এ খবরের চেয়েও এবারের আসরে গাগা অন্য   খবর নিয়ে আছেন আলোচনায়। গাগা ২০০ কোটি টাকার নেকলেস পরে গিয়েছিলেন অস্কারের রেড কার্পেটে। কালো অ্যালেক্সান্ডার ম্যাকুইন গাউন ও অড্রে হেপবার্নের হেয়ারস্টাইলে সেজেছিলেন লেডি গাগা।

১৯৬২ সালে অড্রে তাঁর ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ ছবির পোস্টারে দামি এই নেকলেসটি পরেছিলেন। টিফানি অ্যান্ড কোম্পানির আর্কাইভে অত্যন্ত মূল্যবাণ ও অনন্য নেকলেসের টিফানি হিরে। ১২৮.৫৪ ক্যারাটের হলুদ হিরের নেকলেস ইতিহাসে মাত্র দুজনই পরেছেন।