উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেমের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপি দুটি পক্ষের দ্বন্দ্বের কারণে বড় একটি অংশ আওয়ামী লীগে যোগ দিয়েছে। তিনি বলেন, ‘আমরা কাউকে ফুসলিয়ে আমাদের দলে যোগদান করাচ্ছি না। মানুষ এখন সচেতন, ভালো-মন্দ বোঝেন। মানুষ এখন আর সাম্প্রদায়িকতা পছন্দ করেন না। আওয়ামী লীগ সরকারের শিক্ষা, যোগাযোগ, আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন সফলতা দেখেই তাঁরা বিএনপির (ওয়াদুদ) পক্ষ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’
উপজেলা বিএনপির (ওয়াদুদ) পক্ষের সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘যাঁরা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাঁরা দলের মধ্যে নিষ্ক্রিয়। দলে তাঁদের কোনো অবস্থান নেই। তাঁরা দল ছেড়ে চলে যাওয়ায় দলে কোনো প্রভাব পড়বে না। বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই।’
