নিলাম রেকর্ডে নারী চিত্রশিল্পী জিয়োর্জিয়া ও’কিফে’র চিত্রকর্ম

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১৬:৪৩
প্রয়াত মার্কিন শিল্পী জিয়োর্জিয়া ও’কিফে’র একটি ফুলের চিত্রকর্ম নিলামে ৪৪.৪ মিলিয়ন ডলার বিক্রয় হয়েছে। বিক্রয়ের অংকটি একজন নারীর চিত্রকর্ম হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। খবর বিবিসি’র
ফুলের শিল্পকর্ম বিক্রয়ের এ রেকর্ডটি পূর্বের জোন মিটচেলের শিরোনামহীন ১১.৯ মিলিয়ন বিক্রির রেকর্ডটি গুড়িয়ে দিয়েছে।
নিউ ইয়র্কে সোথিবাই বলেন, ও’কিফের শিল্পকর্মটি দুই প্রতিযোগীর ইচ্ছাকৃত নিলামে হাকা দর আনুমান করা বিক্রয়ের ১৫ মিলিয়নের অংকটিকে চূর্ণবিচূর্ণ করে দেয়।
বিংশ শতাব্দির বিখ্যাত ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস ব্যাকন’র চিত্রকর্মটি নিলামে ১৪২.৪ মিলিয়ন ডলারে বিক্রয় হয়।
গীর্জায় ধর্মীয় বিষয়বস্তু নিয়ে ব্রিটিশ চিত্রশিল্পী ফ্রান্সিস ব্যাকন’র তিন ফলকে অঙ্কিত ‘থ্রি স্টুডাইস অব লুসিয়ান ফ্রেউড’ চিত্রকর্মটি গত বছর বিক্রয় হয়েছিল।
১৯৮৬ সালে ৯৮ বছর বয়সে ও’কিফে মারা যান। যেন খুব কাছ থেকে দেখা বড় আকারের ফুলের চিত্রকর্মটির জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন।
ও’কেফের জিমসন ওয়েড/হোয়াইট ফ্লাওয়ার নাম্বার-১ চিত্রকর্মটি তার পূর্বের ২০০১ সালের সর্বোৎকৃষ্ট ৬.২ মিলিয়ন ডলার বিক্রয়ের রেকর্ডটি ভেঙ্গে দেয়। চিত্রকর্মটি তিনটির মধ্যে একটি যেটি বিক্রয়ের জন্য তোলা হয়েছিল।
চিত্রশিল্পীর ফ্রেমে আকা বড় আকারের ফুলটি নিউ মেক্সিকো’র স্যান্টা ফে’র ও’কিফে জাদুঘর কর্তৃপক্ষ নিলামে বিক্রয়ের জন্য প্রস্তাব করেছিল।
চিত্রকর্ম বিক্রয়ের অর্থ যাদুঘরের অর্জিত তহবিলে রাখা হবে।