অদ্ভুত এক অনুভূতি। এটা যে শুধু ঋতুদির ক্ষেত্রে হয়েছে তা কিন্তু নয়। আমার আরেকজন সহশিল্পী, তার ছবি ছোটবেলায় দেখেছি তা নয়। অবশ্য তিনি সিনেমায় এসেছিলেন ছোটবেলায়, আমিও তখন ছোট ছিলাম। তার নাম হচ্ছে পূর্ণিমা। প্রেক্ষাগৃহে এই নায়িকার ‘মনের মাঝে তুমি’ দেখেছি। তিনিও এখন আমার নায়িকা। আমরা প্রিমিয়ার শেষে পার্টিতে যাচ্ছিলাম, গাড়িতে ঋতুদি বারবার ঘুরেফিরে আমার অভিনয় নিয়ে কথা বলছিলেন। এমনটা হবে আমি তো কখনো ভাবিনি। জীবনকে দেখার চোখটা থাকতে হয়, মনে আশা রাখতে হয়কে ভেবেছিল ছোটবেলার সেই ঋতুপর্ণাই আমার প্রশংসা করবেন। সে যেই হোক না কেন, পশ্চিমবঙ্গে ঋতুদি একটা ব্যাপার, যেমটা প্রসেনজিত্। শো শেষে তিনিও এসে জড়িয়ে ধরলেন। বললেন, তিনি আমার ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেখেছেন।
‘আহারে’ ছবির অভিজ্ঞতা প্রসঙ্গে
চিত্রনায়ক আরিফিন শুভ
