আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দলীয় কর্মীদের মাঝে সৃষ্ট হতাশা কাটাতেই বিএনপির নেতারা বিভিন্ন ধরনের মিথ্যাচার করছেন।
শনিবার দুপুরে কুষ্টিয়া পৌর শিশু পার্ক সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনকালে হানিফ একথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেেশ হানিফ বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। যার কারনে দলের মধ্যে ফাটল ধরেছে এবং কর্মীদের মধ্যে হতাশার তৈরি হয়েছে। কর্মীদের মাঝে সৃষ্ট হাতাশা কাটাতেই দলের নেতারা নানা সময় নানা প্রলাপ বকছে।
এ সময় উপস্তিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম প্রমুখ।
