মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৭:৫১


মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা নামকস্থানে শনিবার বিকাল চারটার দিকে রাস্তা পার হওয়ার সময় সবজি বোঝাই পিকআপের চাপায় শুশীল চন্দ্র (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের বাড়ী সদর উপজেলার হাজরাপুর গ্রামে।

এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ইছাখাদা নতুন বাজারে রাস্তার উপর লাশ রেখে মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। ফলে সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।

জানা গেছে , মাগুরা সদর উপজেলার ইছাখাদা নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় ঝিানাইদহ থেকে মাগুরাগামী সবজি বোঝাই পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।