চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস। সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। গত শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মনজুর কাদের, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য- কাজী আবুল মনসুর, স.ম. ইব্রাহীম, মোহাম্মদ আলী ও মুহাম্মদ শামসুল ইসলাম।