আলমারিতে যুবকের লাশ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১২:৪৩
ঢাকার লালবাগে একটি বাসার আলমারি থেকে রবিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের নাম আলাউদ্দিন শিকদার (২৯)। তার ভাই সুমনকে আটক করেছে পুলিশ।
লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিন জানান, আজ সকাল ১০টার দিকে ডুরি আঙ্গুরি লেইনের একটি ছয় তলা ভবনের ষষ্ঠ তলা থেকে তার লাশ পাওয়া যায়। নিহতের গলায় তার প্যাঁচানো ছিল। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।