আগামী দিনে পাটই হবে প্লাস্টিকের বিকল্প পণ্য -------------- বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

আগামী দিনে পাটই হবে প্লাস্টিকের বিকল্প পণ্য। গতকাল সোমবার বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এম.পি (বীরপ্রতিক) একধা বলেন। তিনি বলেন, আর কয়েক বছরের মধ্যে প্লাস্টিকের ব্যবহার থাকবে না বললেই চলে। সর্বত্র পাটের ব্যবহার শুরু হয়ে যাবে শ্রীঘ্রই। এ লক্ষ্যে সরকার কাজ করছে। উন্নতজাতের পাট উত্পাদনের লক্ষ্যে সরকার বিভিন্ন গবেষণা কর্যক্রম হাতে নিয়েছে। অচিরেই কৃষকেরা উন্নত জাতের পাট উত্পাদন করতে পারবে এবং লাভজনক ফসল হিসেবে চাষ করবে। সরকার পাটের ব্যবহার সর্বত্র বাধতামূলক করতে নীতিমালা প্রণয়ণ করতে যাচ্ছে। ফরিদপুর এলাকা পাট চাষের জন্য উপযোগী, এখানকার মাটিও পাট চাষের জন্য সহায়ক।

পাট চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী সোমবার দুপুরে উপজেলার আশাপুরে অবস্থিত রাজ্জাক জুট মিলের আয়োজনে ও ব্যবস্থাপনায় মিলের হলরুমে পাট চাষিদের আয় কিভাবে বৃদ্ধি করা যায় সেলক্ষ্যে ‘ফারমার টু ফ্যাক্টরি জুট সাপ্লাই চেইন’ বিষয়ক এক ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

রাজ্জাক জুট মিলের ব্যবস্থপনা পরিচালক আলহাজ্ব আবুল বাশার খানের সভাপতিত্বে ওয়ার্কসপে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আবেদ খান, বিদেশি নাগরিক ও পাটজাত পণ্য বায়ার ক্রিস্ট্রিয়ান, এলসি মেরি, ডেনিলা, ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: মাকছুদুল ইসলাম ,রাজ্জাক জুট মিলের পরিচালক জিয়াউর রহমান খান, ওবায়দুর রহমান খান প্রমুখ।