বরিশাল মহানগর বিএনপি’র সম্পাদক সাবেক পিপি এডভোকেট কামরুল আহসান শাহীন (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। শনিবার রাত তিনটায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে কামরুল হৃদক্রিয়ায় আক্রান্ত হলে দ্রুত শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাত তিনটার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার বাদ আসর নগরীর জেলা স্কুলে জানাযা শেষে মুসলিম গোরস্থানে তার লাশ দাফন করা হবে।
