মেসির অনন্য রেকর্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১২:৫২
লা লিগার আসরে সর্বোচ্চ গোলদাতা আসনটি নিজের করে নিলেন বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাথলেটিকো বিলাবাওয়ের তেলমো জারাকে ছাড়িয়ে গিয়েছেন তিনি।
লা লিগায় ২৫০টি গোল নিয়ে গতকাল মাঠে নামেন মেসি। আর একটি মাত্র গোল করলেই জারাকে ছুঁয়ে ফেলতেন তিনি। কিন্তু একটি গোল করে নয় রীতিমতো হ্যাটট্রিক করে বসলেন এই তারকা খেলোয়াড়। অবশ্য গোলের দিক থেকে জারাকে ছাড়িয়ে গেলেও একদিক থেকে পিছিয়ে আছেন তিনি। জারা যেখানে ২৭৭ ম্যাচ খেলে ২৫১ গোল করেছেন সেখানে ২৫৩ গোল করতে মেসিকে খেলতে হয়েছে ২৮৯ ম্যাচ। 
ম্যাচের ২১তম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে ওপরের বাঁ কোনা দিয়ে গোলরককে পরাস্ত করে ২৫১তম গোল করে মেসি ছুঁয়ে ফেলেন জারাকে। ৭২তম মিনিটে লা লিগায় ২৫২ গোল করে রেকর্ড করেন দিনি। পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে এগিয়ে বাঁয়ে নেইমারকে বল বাড়ান মেসি। নেইমারে ফেরত পাস থেকে প্রতিপক্ষের জালে বলা জড়ান মেসি। ৭৮ তম মিনিটে নেইমারের সহযোগিতায় হ্যাটট্রিক করেন নেইমার।
 
মেসির রেকর্ড ও হ্যাটট্রিকে বার্সেলোনা জয় হয় ৫-১ গোলে।