বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ে বামনায় শতাধিক কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্তসহ গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এছাড়া ভোররাত থেকে অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে সবজির ক্ষেত। সোমবার ভোর ৬টায় ঘূর্ণিঝড়টি বামনা উপজেলায় আঘাত হানে।
বামনা উপজেলা পল্লী বিদ্যুত্ এর ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে বিদ্যুত্ বিতরণ বর্তমানে বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। জনবল সংকটের কারণে বিদ্যুত্ সংযোগ ঠিক হতে দু-একদিন সময় লাগবে।
বামনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চন্দ্র মিত্র বলেন, আমরা বিভিন্ন স্থানে কয়েকটি কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্তের খবর পেয়েছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বামনা উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টি দু- একদিন স্থায়ী হলে চরম ক্ষতি হবে স্থানীয় চাষিদের।
