ধর্ষণের অভিযোগে মোঃ নান্টু নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে দণ্ডিত যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত মোঃ নান্টু কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত আনছার আলীর পুত্র। আদালত সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন ধর্ষণকারী মোঃ নান্টু ও প্রতিবেশী রেবেকা (ছদ্মনাম) সে সময় নান্টু প্রতিবেশীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২০১৫ সালের ৩০ মার্চ রাত দু’টার সময় প্রতিবেশী সেই ভিকটিমের রুমে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। শাফায়েত হোসেন বাদী হয়ে ওই বছরের ১১ নভেম্বর মামলা দায়ের করেন। মামলার আসামি মোঃ নান্টুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একইসাথে দণ্ডিত যুবককে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।
