বোকো হারামের হামলায় ৪৮ মাছ ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ২১:১৯
 
নাইজেরিয়ার শাদ সীমান্তবর্তী গোলযোগপূর্ণ বোর্নো রাজ্যে বোকো হারাম জঙ্গিরা ৪৮ মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে। রাবিবার মাছ ব্যবসায়ী সংগঠনের প্রধান আবুবকর গামান্দি এএফপিকে একথা জানান।
তিনি বলেন, ‘বিপুল সংখ্যক বোকো হারাম যোদ্ধা বৃহস্পতিবার জেলেদের গ্রাম দোরোন বাগার কাছে নাইজেরিয়া ও শাদের মধ্যকার একটি রুট অবরোধ করে মাছ ব্যবসায়ীদের ৪৮ সদস্যের একটি দলের সকলকে হত্যা করে। এ সময় ব্যবসায়ী মাছ কিনতে শাদ যাচ্ছিল।’ গ্রামটি লেক শাদের তীরে অবস্থিত।