কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি কসাই পরিবার ও তাদের সহযোগীরা মিলে গরু ব্যবসায়ী তোতা মিয়াকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশের পেট কেটে ভেতরে ইট ঢুকিয়ে পানিতে ফেলে গুম করার চেষ্টা করে। গতকাল রবিবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতারকৃত ঘাতক কসাই জুম্মন, আজাদ ও ফুল মিয়া এ তথ্য জানান।
