রাজধানীর শ্যামপুরে রবিবার দিবাগত গভীর রাতে নিজ বাসায় খুন হয়েছেন এক যুবক। তার স্ত্রীর অভিযোগ করেছেন, কয়েকজন বন্ধু মিলে তার স্বামীকে হত্যা করেছে। পোস্তগোলা করিমউল্লারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে মো. রাজিব (২৮) নামের ওই যুবক মারা যান ।
