পাংশায় আওয়ামী লীগ নেতা হত্যা: গ্রেফতার ১

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৬:০৪
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন হত্যা মামলার আসামি আনিছকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। নাদের হোসেনের ভাই মুন্সী খালেক বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বলেন, রবিবার গভীর রাতে পাংশা থানা পুলিশের একটি দল কাচারী পাড়া গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আনিছকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।