রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে হারুণ ঢালী নামে ফল বিক্রেতা আহত হয়েছেন। দুই পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে ফল বিক্রি করছিলেন হারুন ঢালী। হঠাত্ করে দুইটি ককটেল এসে তার পায়ে কাছে বিস্ফোরিত হয়। এতে তার দুই পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিত্সা নিয়ে তিনি ডেমরার বাসায় ফিরেছেন। পল্টন থানার ওসি মোর্শেদ আলম জানান, কে বা কারা ককটেল ছুড়ে মেরেছে তা জানতে পারেনি পুলিশ।
