বগুড়ার আদমদীঘিতে ট্যাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার রাত সাড়ে ৮টায়উপজেলার মুরইল নশরতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কাহালুর কাশিমালা গ্রামের আব্দুল মতিনের ছেলে পাশা (৩৫) ও আদমদীঘির খাড়িয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আব্দুল মজিদ (৩০)। গুরুত্বর আহত সাজ্জাতুলকে বগুড়ায় স্থানান্তও করা হয়েছে।
