যত্রতত্র রাস্তা পারাপার ঠেকাতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে মহানগর পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে থেকে ফার্মগেইট পর্যন্ত দুইটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। নিয়ম না মানায় সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক পথচারীকে জরিমানা করা হয়েছে।
ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়কের মধ্য দিয়ে পারাপারের সর্বোচ্চ শাস্তি ছয় মাস কারাদণ্ড অথবা ২০০ টাকা জরিমানা।
এর আগে যত্রতত্র পারাপার ঠেকাতে ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে ঘোষণা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
