হিলিসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও মানুষ হত্যা বন্ধে সোমবার জনসচেতনতামূলক র্যালি করেছে বিজিবি। সীমান্তবর্তী গোহাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধার নেতৃত্বে র্যালিটি বের হয়। এতে বিজিবি সদস্য ছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
