হারিয়ে যাওয়ার ১ বছর পর পুরনো মালিককে খুঁজে নিল পোষা কুকুর

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ২০:০০
 
এলিয়ান মেট্রান নামের ফিলিপাইনের এক মহিলা ঘূর্ণিঝড়ে হারিয়ে ফেলা তার পোষা কুকুরটিকে এক বছর পর ফিরে পেয়েছেন।
ফিলিপাইনের ঐ মহিলা ঘূর্ণিঝড় হাইয়ানে হারিয়ে ফেলেছিলেন তার পোষা কুকুর 'বানি'কে। তিনি ভেবেছিলেন তিনি আর হয়ত বানিকে ফিরে পাবেন না। যদিও তিনি এই আশায় ছিলেন যে তার প্রিয় কুকুরটি হয়ত মারা যায়নি। মেট্রান জানিয়েছেন, তিনি ও তার স্বামী গত মাসে টাকলোবান শহরে একটি কুকুরকে আবর্জনা ঘাটাঘাটি করতে দেখেন। প্রথম দেখাতে মনে করেছিলেন যে কুকুরটি হয়ত তার প্রিয় বানির মত দেখতে অন্য কোন কুকুর। এর পর তিনি 'বানি' বলে কুকুরটিকে ডাক দেন। কুকুরটি তাকে অবাক করে দিয়ে তার ডাকে সাড়া দিয়ে ছুটে আসে। সূত্র: এএফপি