আমেরিকার কানেকটিকাটে খাবার প্রতিযোগিতায় জোয়ি চেস্টনাট নামের এক ব্যক্তি দশ মিনিটে প্রায় ৪ দশমিক ২৪ কেজি টার্কির মাংস খেয়ে রেকর্ড গড়েছেন। এর আগের রেকর্ডটি ছিল সোন্যা টমাসের দখলে যিনি ২০১১ সালের নভেম্বরে প্রায় সাড়ে পাঁচ পাউন্ড মাংস খেয়েছিলেন।
প্রতিযোগিতায় ৩১ বছর বয়সী জোয়ি একটি টার্কির পুরোটাই গলাধঃকরণ করেছেন, যা এর আগে কেউ করতে পারেন নি। দশ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি ৫০০০ মার্কিন ডলারের একটি চেক জিতে নিয়েছেন।
