উপজেলা পরিষদ নির্বাচন

চাঁদপুরের সাত উপজেলার ছয়টিতে চেয়ারম্যান প্রার্থী নতুন মুখ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৪ মার্চ। এই দিনে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ছাড়া বাকি সাত উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এদিকে সাত উপজেলার ছয়টিতেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে নতুন মুখ।

সাত উপজেলায় যারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- কচুয়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, চাঁদপুর সদর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন এবং শাহরাস্তি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী।

চাঁদপুরের চেয়ারম্যান প্রার্থীর তালিকা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর থেকেই প্রতিটি উপজেলায় কর্মী-সমর্থকদের মিটিং, মিছিলসহ প্রচার প্রচারণা চলছে।