হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীনের দুই সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এই রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- মোহাম্মদ সাইফুল ইসলাম ও আবদুর রহমান ফাহাদ। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ডিসেম্বরে টাঙ্গাইলের বামনা বাইপাস ট্রাফিক পোস্টের সামনে শ্যমলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় আসামিরা গুলি চালালে পুলিশের সোর্স জয়নাল আবেদীন নিহত এবং এক পুলিশ কর্মকর্ত আহত হন। এই ঘটনায় টাঙ্গাইলে একটি মামলা দায়ের করা হয়।
