শাহজালালে এক কর্মচারীকে পিটিয়ে আহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ০০:১৯

বুধবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিপক্ষের হামলায় রেজা নূর নামে এক বিমান কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। মারধরে আহত ওই কর্মচারীর নাম, যিনি বিমানের যানবাহন শাখায় কাজ করেন বলে জানিয়েছেন বিমানবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনতাসার রহমান। সিবিএ নির্বাচনের দাবিতে মিছিলের পর এ ঘটনা ঘটে।

মনতাসার রহমান জানান, “বিমানে সিবিএ নির্বাচনের দাবিতে বিকেলে শ্রমিক লীগ মিছিল বের করে। মিছিলটি শেষ হওয়ার পর বিমানবন্দর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদের পক্ষের কর্মীর উপর হামলা চালিয়ে তাকে আহত করে।”
এ  ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি শাহ আলম বলেন, “বিমানে কর্মচারীদের নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।”

রাতে এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু ডায়েরি কারা করেছেন এবং কাদের নাম উল্লেখ করা হয়েছে ডায়েরিতে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি বিমানবন্দর থানার ওসি।