মাদক গ্রহণের দায়ে ৭ যুবকের কারাদণ্ড

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১০:৫৪
চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমী এলাকা থেকে মাদক গ্রহণের দায়ে বুধবার সাত যুবককে আটক করে পুলিশ। এরপর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন- মো. সালমান, মো. আল আমিন, মো. টিপু, মো. আবু বকর সিদ্দিকি, মো. ফাহাদ, মো. ইব্রাহিম ও মো. ইমতিয়াজ কাশেম। বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ দণ্ড দেন।